ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আজ বুধবার থেকে ২০১৫ সনের এইচএসসি/ ডিপ্লোমা ইন বিজনেস স্ট্যাডিজ, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বি.এম), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা শুরু হচ্ছে।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের ভেতরে জনসাধারণের অনধিকার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন।

তিনি বলেন, কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এবং পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি। এই আদেশ ১ এপ্রিল থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পরীক্ষা চলাকালে বলবৎ থাকবে।

এআর