সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরকার দলীয় ছাত্র সংগঠন কর্তৃক শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
মঙ্গলবার শিক্ষক ফোরাম এর সভাপতি প্রফেসর ড. কে বি এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের দৌরাত্ম ও সন্ত্রাসের ফলে দেশের শিক্ষাঙ্গন গুলো জিম্মি হয়ে পড়ছে।
তাদের হাতে হর-হামেশাই ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মানুষ নির্যাতিত-লাঞ্ছিত হচ্ছে, যা ক্রমশ: বেড়েই চলেছে। ছাত্রলীগের এ হিংস্রতার সর্র্বশেষ শিকার সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
সেখানে শিক্ষকদের উপর যে নির্লজ্জ ও জঘন্য হামলা চালান হয়েছে তা সভ্য সমাজে কল্পনা করা যায় না। যে সমাজে শিক্ষকদের তাদের ছাত্রদের হাতে এভাবে লাঞ্ছিত হতে হয় সে সমাজ অধ:পতিত ও নষ্ট, সেখানে আইনের শাসন ও মানবাধিকার বলে কিছু থাকে না।
সাম্প্রতিককালে এ ধরণের ঘটনা বারবার ঘটিয়েও শাস্তি না পাওয়া এবং সরকারের দায়িত্বশীল মহলের উস্কানীতেই ছাত্রলীগ এ জঘন্য কর্মের সাহস পেয়েছে।
বিবৃতিতে শিক্ষকবৃন্দ এ ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান।
বিবৃতিতে স্বাক্ষর কারী শিক্ষকবৃন্দের মধ্যে রয়েছেন, প্রফেসর কেবিএম মাহবুবুর রহমান, প্রফেসর এম আমিনুল ইসলাম, প্রফেসর কেএএম শাহাদাৎ হোসেন মন্ডল, প্রফেসর মু.আব্দুর রহমান সিদ্দিকী, প্রফেসর সি.এম. মোস্তফা, প্রফেসর মো. শামসুল আলম সরকার, প্রফেসর এবিএম শাহজাহান, প্রফেসর মো. এনামুল হক, প্রফেসর ময়েজুল ইসলাম, প্রফেসর আশরাফ উজ্জামান, প্রফেসর মকসূদুর রহমান, প্রফেসর ফজলুল হক, প্রফেসর দিল আরা হোসেন, প্রফেসর ড. সাহেদ জামান, প্রফেসর ড. ফরিদুল ইসলাম, ড. ইফতিখারুল আলম মাসউদ, ড. আওরঙ্গজীব আব্দুর রাহমান, ড. জাহান বকস মোড়ল, ড. কুদরত ই জাহান, ড. আরিফুল ইসলাম, ড. মোহাম্মাদ আলী, ড. শাহাদৎ হোসেন, মেহাম্মদ হাবিবুল ইসলাম, মনিমুল হক পলাশ, মো. আব্দুস ছালাম প্রমূখ।
এসএইচ





