ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবি করেছে।
সোমবার ইবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সিলেকশন গ্রেডের বিধান বহাল রেখে সিলেকশন গ্রেডপ্রাপ্ত প্রফেসরদের বেতন-স্কেল সিনিয়র সচিবদের স্কেলের সমপরিমান এবং প্রফেসরদের বেতন স্কেল সচিবদের বেতন স্কেলের সমপরিমান করার দাবি করা হয়।
এতে সমানুপাতিক হারে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষকদের বেতন কাঠামো পুনঃনির্ধারনের দাবি জানান তারা।
একই সাথে প্রস্তাবিত সকল গ্রেডে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রদেয় প্রান্তিক সুবিধাদি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্যও প্রযোজ্য করার দাবি জানানো হয়।
এসকল দাবি বাস্তবায়নে ইবি শিক্ষক সমিতি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়াও জাতীয় বেতন কমিশন এবং সচিব কমিটি কর্তৃক প্রস্তাবিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৮ম জাতীয় বেতন কাঠামোতে সিলেকশন গ্রেডের বিধান বতিল করায় ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
প্রস্তাবিত এ বেতন কাঠামো বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত স্বার্থে তুলনামূলকভাবে সংরক্ষিত হয়নি বলে মনে করেন তার।
এসএইচ





