দেশে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।
রোববার (০১ সেপ্টেম্বর) ইবি উপাচার্যের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইবির পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন- উপাচার্য এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হক।
ইবির প্রতিনিধি দলের অন্যরা হলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র শিক্ষক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. জাকারিয়া রহমান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নজিবুল হক।
এছাড়াও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, ফলিত রসায়ন ও কেমিকৌশল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, আইন বিভাগের শিক্ষক ও সিন্ডিকেট সদস্য মো. আনিচুর রহমান, প্রধান প্রকৌশলী(ভার:) মো. আলিমুজ্জামান টুটুল, হিসাব পরিচালক(ভার:) মো. ছিদ্দিক উল্লাহ।
এদিকে, বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের অপর তিন সদস্য হলেন- এভিএন ম্যানেজমেন্ট অনুষদের ডিন ক্যাপ্টেন মো. জহির উদ্দিন, উইং কমান্ডার মোহাম্মদ হারুনুর রশিদ এবং স্কোয়াড্রন লিডার কামরুল হাসান বারী
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজ সম্পর্কের এক নতুন মাত্রার সূচনা হলো। এতে করে একাডেমিক্যাল ও প্রশাসনিকসহ সকল বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়কে সব ধরনের সাহায্য সহযোগীতা করবে।এছাড়া এসময় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়।
মুনজুরুল/এমবি





