জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন বিভাগ ও সংগঠন।
গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে শিক্ষা সফরে শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছয়দফা দাবি জানিয়েছে জাবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ।
দাবি আদায়ের জন্য শনিবার মৌন মিছিল ও মানববন্ধন, সোমবার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট, মঙ্গলবার ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন এবং বুধবার শহীদ মিনারের পাদদেশে প্রতীকী অনশন পালনের কর্মসূচি ঘোষণা করেন তারা।
এতও দাবি আদায় না হলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধসহ আমরণ অনশনের মতো কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা।
বুধবার উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যোগে শিক্ষাসফরে ১৮০ জন ছাত্র-ছাত্রী, ১২ জন শিক্ষক , ২৩ জন পারিবারিক সদস্য ও সাত কর্মচারীসহ মোট ২১২ জনের একটি টিম বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গিয়ে প্রবেশের অনুমোদনপত্র ইজারাদারদের দেখালেও তারা তা অগ্রাহ্য করে অশোভন আচরণ করে। এক পর্যায়ে তারা শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলা চালালে শিক্ষক মুহম্মদ আলী আকন্দ মামুনসহ ২৩ শিক্ষার্থী আহত হন।
ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
শিক্ষা
জাবির শিক্ষা সফরে সন্ত্রাসী হামলা: শাস্তির দাবিতে কর্মসূচিু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন বিভাগ ও সংগঠন। গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে শিক্ষা সফরে শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছয়দফা দাবি





