অস্বাস্থ্যকর খাবার খেয়ে গত দুই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বেগম খালেদা জিয়া হলের ১৫জন ছাত্রী অসুস্থ্ হয়ে পড়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশিষ্ট কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অসুস্থতার কারণে রোববার এক ছাত্রী ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন নি। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যান্টিনে সরবরাহ করা বাসি ও নিম্নমানের খাবারের কারণেই ওই শিক্ষার্থীরা অসুস্থ্ হয়ে পড়েছে।
জানা যায়, গত শনিবার রাতে এবং গতকাল রোববার সকালে হলের ডায়নিংয়ে পরিবেশিত খাবার খেয়ে প্রায় ১৫ ছাত্রী অসুস্থ্ হয়ে পড়ে। ডায়রিয়া, পেটের পীড়াসহ বিভিন্ন অসুস্থতা নিয়ে ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি হয়।
অসুস্থ্ ছাত্রীদের মধ্যে রয়েছেন, বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মরিয়ম আকতার, ম্যানেজমেন্ট বিভাগের অর্নিয়া, চারুকলা বিভাগের প্রথম বর্ষের মনিরা সুলতানা, উদ্ভিদবিদ্যা বিভাগের রহিমা খাতুন, ভূগোল ও পরিবেশবিদ্যার মৌ, পরিসংখ্যানের আইরিন সুলতানা, ক্রপ সায়েন্স বিভাগের আঁখি আকতার, সমাজবিজ্ঞানের সাবিনা আকতার, প্রাণ রসায়ন বিভাগের প্রিয়াঙ্কা, মনোবিজ্ঞানের হাসনা হেনা।
এর মধ্যে মরিয়ম আকতার, অর্নিয়া এবং মনিরা সুলতানা গুরুতর অসুস্থ্য। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
অসুস্থতার কারণে মরিয়ম আকতার গতকাল রোববার অনুষ্ঠিত দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন নি।
হলের ছাত্রীরা অভিযোগ করে বলেন, ডায়নিংয়ে প্রায়ই অস্বাস্থ্যকর বাসি ও নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। যার কারণে ছাত্রীদের অনেকে প্রায়ই অসুস্থতায় ভুগে থাকেন।
এ বিষয়ে বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দিলরুবা আখতার বানু বলেন, ‘আমি ছাত্রীদের অসুস্থ হওয়ার বিয়ষটি শুনেছি এবং খবর পেয়ে দ্রুত হলে গিয়েছিলাম। হলে গিয়ে তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছি।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ফুড পয়জনিংয়ের কারণে এ সমস্যা হয়েছে। আমি খাবার মান ভালো রাখার ব্যাপারে ডায়নিংয়ের কর্মচারীদের সঙ্গে কথা বলেছি। আর যাতে এমন না হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।
এমকে





