গত শনিবার YPSD এর নিজস্ব কার্যালয়ে “লিটারেসী এন্ড স্কিল ডেভেলপমেন্ট” প্রকল্পের আওতায় দিনব্যাপী “স্কিল ডেভেলপমেন্ট” ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
তিনটি সেশনের দিনব্যাপী ওয়ার্কশপটিতে ক্যারিয়ারের জন্য ব্যবস্থাপনাগত দক্ষতা নিয়ে ইবনে সিনা হাসপাতালের ম্যানেজার মোহাম্মদ জাকির হোসাইন সুমন গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আইটি বিষয়ে দক্ষতা নিয়ে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং রিসোর্স ইন্টারন্যাশানাল লিমিটেডের আইটি ম্যানেজার নাফিজ-উল ইসলাম।
ইংলিশের উপর দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে আলোচনা করেন English GYM এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ পলাশ খান।
সেমিনারে YPSD-এর প্রধান নির্বাহী সাইদুল ইসলাম তার বক্তব্যে টেকসই উন্নয়নের জন্য তরুণদের একাডেমীক পড়াশুনার পাশাপাশি দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, নাগরিক সুবিধা, সরকারি কর্মকান্ডে যুবকদের নিরাপদ জায়গা নিশ্চিত করতে যুবকদের আরো বেশী দক্ষতা অর্জন করতে হবে। তরুণদের নিরাপদ ক্ষেত্র তৈরির মাধ্যমে তাদের সম্পৃক্ততা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে তিনি সরকারকে আরো কার্যকর ভূমিকা পালন করার আহবান জানান।
এছাড়াও ওয়ার্কশপে স্কিল ডেভলপমেন্ট নিয়ে বক্তব্য রাখেন বিসনেস স্কুল বাংলাদেশের প্রধান নির্বাহী আবদুল মতিন মুক্ত এবং আড়ং ডেইরী লিমিটেডের ব্যান্ডিং ম্যানেজার নুর হোসাইন ইমরান।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অংশগ্রহনকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়।
শরিয়ত উল্লাহ্/এসএম





