শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়সহ সিলেটের মোট ২২টি শিক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে জানান ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা।

তবে এ শিক্ষাবর্ষে মোট ১৪৪৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ২৮৫জন শিক্ষার্থী।

‘এ’ ইউনিটভুক্ত নয়টি বিভাগের মোট ৬১৩টি আসনের বিপরীতে ১৫ হাজার ৯৬৭ জন এবং ‘বি’ ইউনিটভুক্ত ১৭টি বিভাগের মোট ৮৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ৩১৮ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন। যা গতবারের তুলনায় প্রায় সাত হাজার শিক্ষার্থী কম বলে জানান অধ্যাপক ড. নারায়ণ সাহা।

এদিকে, ইউনিটভুক্ত আসন ছাড়াও সংরক্ষিত আসনে মুক্তিযোদ্ধা কোটায় ২৬ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/জাতিসত্ত্বা ২৬ জন, প্রতিবন্ধী ১৩ জন এবং পোষ্য কোটায় ১৫ জনসহ মোট ৮০জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

শাবির ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য www.sust.edu/admission এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

এমকে