একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ‘একুশের চেতনা ও আমাদের অঙ্গীকার’ শীষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ আলোচনার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তানভীর আহমেদ খান ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষা গবেষক ড. রাহমান চৌধুরী।
হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর রেজিস্ট্রার মো. লুৎফুর রহমান আলোচনা সভার স্বাগত বক্তব্যে ভাষার জন্য শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে ভাষার চেতনা বাঙ্গালীর মনে সমুন্নত রাখার আহবান জানান।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে ড. রাহমান চৌধুরী অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে সর্বত্র বাংলা ভাষা ব্যবহারের দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। উপাচার্য তাঁর বক্তব্যে সকল ভাষা গুরুত্ব দেয়ার পাশাপাশি বাংলা ভাষার ব্যবহারের উপর জোর দেন এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও বিভিন্ন অনুষদের ডিনগণ সভায় বক্তব্য প্রদান করেন।
উক্ত আলোচনা সভায় পরীক্ষা নিয়ন্ত্রক মো. নুরুল হুদাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব মাসুক-ই-খোদা ।
ওএফ





