পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসীক হল খুলেছে আজ (মঙ্গলবার) সকাল নয়টায়। হলে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুসারে ৪ জুলাই শুধু প্রশাসনিক কর্যক্রম চলবে এবং ৫ জুলাই থেকে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে।
এদিকে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে। উল্লেখ্য, গত ১৯ জুন থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হয়।
হিমেল/জারিফ





