গ্রীষ্মকালীন, পবিত্র রমজান, শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ১লা থেকে ১৭ জুলাই পর্যন্ত দীর্ঘ ছুটি শুরু হচ্ছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পহেলা জুন থেকে অ্যাকাডেমিক কার্যক্রম এবং ৩ জুন থেকে সকল আবাসিক হল বন্ধ থাকবে।
এছাড়া গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে ৪ জুন হতে ১১ জুন পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে। ছুটি শেষে ১২ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অফিসসমূহ খোলা থাকবে।
রমজানে সকাল ৯টা থেকে ২.৩০ মিনিট পর্যন্ত অফিস চলবে।
ঈদের ছুটি শেষে ১৫ জুলাই থেকে অফিস এবং ১৮ জুলাই থেকে যথারীতি ক্লাস পরীক্ষা চলবে। প্রভোস্ট কাউন্সিল সূত্রে জানা যায়, ১৭ জুলাই তারিখ সকাল ৯টায় সকল আবাসিক হল খুলে দেওয়া হবে।
এমআইএস





