শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) আদলে শিক্ষক নিয়োগ কমিশন গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাহিদা জানালে কমিশন শিক্ষক নিয়োগ দেবে। এতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে যেসব অনিয়ম রয়েছে তা দূর হবে।
মঙ্গলবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে ডিসি সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, 'বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিচালনা পর্ষদ শিক্ষক নিয়োগ দেয়। এতে অর্থ লেনদেনসহ বিভিন্ন ধরনের অনিয়ম হয়।'
ঢাকা. ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





