আগামী বছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার দিন সকালে স্থানীয় পর্যায়ে প্রশ্ন ছাপানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ রোববার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন করাই আমাদের মূল লক্ষ্য। তাই প্রশ্নফাঁস রোধে আমরা জীবন দিয়ে চেষ্টা করছি। এ কারণে আগামী বছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার দিন সকালে ডিজিটাল ব্যবস্থায় প্রশ্ন প্রণয়ন করে তা স্থানীয় প্রশাসনের অধীনে ছাপিয়ে পরীক্ষা নেয়া হবে।
তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা প্রশ্ন পেয়ে সন্তুষ্ট। তারপরও শিক্ষকরা অনৈতিক সুবিধা পেতে প্রশ্নফাঁসের মতো নোংরা কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এরা আমাদের নজরদারিতে রয়েছে। আমরা তাদের কাউকে ছাড় দেব না।
সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়নে এবার শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে জানান শিক্ষামন্ত্রী।
মুস্তাঈন





