বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত নেভি এ্যাংকরেজ ঢাকা স্কুল হতে ২০১৬ সালে অনুষ্ঠিত জেএসসি ও পিইসিই পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৭-০৪-২০১৬) খিলক্ষেতে অবস্থিত নেভি এ্যাংকরেজ ঢাকা এর স্কুল মিলনায়তনে উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবুবকর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনন্য এ সাফল্যের স্বীকৃতি স্বরূপ মোট ৬২ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌবাহিনী ঘাটি বানৌজা হাজী মহসীন এর অধিনায়ক ক্যাপ্টেন মোস্তাক আহমেদ, নৌ সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্কুলের শিক্ষক-শিক্ষকা ও শিক্ষার্থীবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রেখে আরো নিষ্ঠা, পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জনের ব্যাপারে সকলকে দিক নির্দেশনা প্রদান করেন। সেইসাথে তিনি স্কুলের সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করে এর সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 
এআই