সাদ হত্যা ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুলতান উদ্দীন ভূঁইয়া, আশরাফুল হক হলের প্রভোস্টসহ ২ হাউস টিউটর পদত্যাগ করেছেন। পাশাপাশি অধিকাংশ দাবি পূরণ হওয়ায় বুধবার থেকে ক্লাশে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলের একটি কক্ষে ডেকে নিয়ে ‘শিবিরের কর্মী’ সন্দেহে সাদ ইবনে মোমতাজকে ক্রিকেট স্টাম্প, লাঠি ও রড দিয়ে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন কর্মী।
পরে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই ঘটনা তদন্তে ৫ সদস্যের সম্পূরক কমিটি গঠন এবং ওই কমিটিকে ৩ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে আন্দোলন চালিয়ে আসছিলেন। তাদের আন্দোলনের মুখে এবং সাদ হত্যার নবম দিনে ৩ জনকে আজীবনসহ মোট ছয়জনকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
বুধবার থেকে ক্লাশে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের
সাদ হত্যা ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুলতান উদ্দীন ভূঁইয়া, আশরাফুল হক হলের প্রভোস্টসহ ২ হাউস টিউটর পদত্যাগ করেছেন। পাশাপাশি অধিকাংশ দাবি পূরণ হওয়ায় বুধবার থেকে ক্লাশে যাওয়ার ঘোষণা দিয়েছেন





