সোমবার ভোর ৫ টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষক মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী।

এর আগে শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওই শিক্ষককে স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতু। উৎপল সরকার সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে।

এর আগে বিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, শনিবার স্কুলে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। দুপুরে মাঠের একপাশে দাঁড়িয়ে থাকা উৎপলকে হঠাৎ ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে আঘাত করতে থাকে ওই ছাত্র। এতে শিক্ষকের মাথায় জখম হয়। দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, উৎপল শৃঙ্খলা ও পরিবেশ কমিটির আহ্বায়ক হিসেবে ছাত্রদের বিভিন্ন সময় চুল কাটতে বলাসহ আচরণগত সমস্যা নিয়ে কাউন্সেলিং করেন। অপরাধের বিচারও করতেন। হয়তো কোনো কারণে শিক্ষকের উপর ছাত্রের ক্ষোভ ছিল।

এমআই