কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশব্যাপী ফাজিল (স্নাতক সম্মান) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা ২০১৫ আগামী রবিবার (৩১ জুলাই) থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফ মোল্লা জানান, পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ বছর ১ হাজার ২৭৭টি মাদরাসা থেকে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে ১ম বর্ষে ৫৫ হাজার ৪১৫ জন, ২য় বর্ষে ৪৩ হাজার ৬৫৩জন এবং ৩য় বর্ষে ৩৮ হাজার ৫৬০জন শিক্ষার্থী রয়েছে।

তিনি আরও বলেন, দেশব্যাপী ২৯২টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ ফাযিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd)থেকে জানতে পারবে।

এমআইএস