টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লাতে গ্রন্থাগার উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার( ১৭ জানুয়ারি ) বিকেলে সল্লা সমবায় উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয় ।
উক্ত আলোচনা সভায় সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন প্রামানিকের সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শংকর দাশ, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও জনতা ব্যাংকের পরিচালক আব নাসের ।
সন্ধ্যায় দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।





