রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্পেস ও ইনভায়রনমেন্ট রিসার্র্স সেন্টারের উদ্যোগে “দুর্যোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা” বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ডীনস কমপ্লেক্সে এ কনফারেন্সের আয়োজন করা হয়।
স্পেস ও ইনভায়রনমেন্ট রিসার্র্স সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি মিঠুন কুমারের সভাপতিত্বে ও ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আকিব জাভেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট ডিরেক্টর প্রফেসর মো. আজিজুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ছামিউল ইসলাম সরকার, স্পেস ও ইনভারনমেন্ট রিসার্র্স সেন্টারের উপদেষ্টা ও ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর ড. সিতাংশু কমার পাল, ড. মো. সুলতানুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নের পথে বাঁধাসমূহের মধ্যে দুর্যোগ অন্যতম। এটি গ্রামের অধিকাংশ অসহায় মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্যোগ প্রতিরোধ করে মানুষের মৃত্যু ও ক্ষতির পরিমাণ কমিয়ে এনে দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তার জন্য প্রয়োজন বিভিন্ন দুর্যোগ প্রতিরোধে ব্যবস্থামূলক বিভিন্ন উপায় ও পদ্ধতি অনুসরন করা। দুর্যোগের আগে ও পরে আমরা বিভিন্ন প্রতিরোধমূলক উপায় মেনে চলে দেশের ক্ষতির পরিমান কমিয়ে আনতে পারি।
উক্ত কনফারেন্সে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কনফারেন্স শেষে তাদেরকে সনদপত্র প্রদান করা হয়।
এআই
শিক্ষা
রাবিতে ‘দুর্যোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা’ বিষয়ক কন্ফারেন্স
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্পেস ও ইনভায়রনমেন্ট রিসার্র্স সেন্টারের উদ্যোগে “দুর্যোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা” বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।





