নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সঙ্গে ইউনিভার্সিটি পুত্রয়া মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।

গতকাল সোমবার (১৭ অক্টোবর ২০১৬) সন্ধ্যায় ভিসির আবাসিক কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি পুত্রয়া মালয়েশিয়ার মধ্যে একাডেমিক ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলে ছিলেন- প্রফেসর ড. ফাতেমাহ মো. ইউছুপ, প্রফেসর আজিজ এরশাদ পিএইচডি ও ড. এস এম নুরুল আমিন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সহকারি অধ্যাপক মো. গোলাম মোস্তফা ও জনাব মো. মজনুর রহমান প্রমুখ।


সোহেল/জারিফ