জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আতাউল্লাহ হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে তারই এক সহপাঠী।
মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী থানায় এ ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি কাজী ওয়াজেদ আলী।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তার সহপাঠীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা মামলা আকারে রাতে রেকর্ড করেছি। রেকর্ড নং ৬৫।
এর আগে আতাউল্লাহ’র ওই সহপাঠী বিশ্ববিদ্যালয়ে সোমবার তার বিরুদ্ধে শারীরিক ও যৌন নির্যাতনের বিষয়ে লিখিত অভিযোগ করেন।
মঙ্গলবার দুপুরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে উভয়পক্ষকে ডাকা হয়। প্রায় চার ঘণ্টার সালিশ হয় ওইদিন। অভিযুক্ত আতাউল্লাহও ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয়টি স্বীকার করেন। এসময় ওই ছাত্রীর দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুইপক্ষকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু আতাউল্লাহ বিয়ে করতে অস্বীকার করেন। পরে ওই ছাত্রী কদমতলী থানায় অভিযোগ দায়ের করেন।
এম এ





