জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মচারী শ্রী পরেশ চন্দ্র এখন মাসুম নামেই পরিচিত। তিনি স্বজ্ঞানে বিনা প্ররোচনায় হয়েছেন ধর্মান্তরিত। নিজেকে মুসলমান হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করেন।
এদিকে ধর্মান্তরিত হওয়াকে নিয়ে তোলপাড় চলছে। কেউ বলছেন এটা কিভাবে সম্ভব। শ্রী পরেশ চন্দ্র গোয়ালা ও তার পরিবারকে সন্দেহের চোখে দেখছেন অনেকেই। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের 'মালি' পদের পরেশকে কেউ প্রভাবিত করেছেন। না হয় আওয়ামী লীগের আমলে এমনটি হত না।
তবে পরেশ জানিয়েছেন ভিন্ন কথা। তিনি বলেন, আমার অসুস্থতার সময় যাদের কাছে পেয়েছি তারা মুসলমান। আমাকে তারাই সেবা দিয়েছেন। তিনি আরও জানান, আমি ইসলাম ধর্মের বিভিন্ন বই পুস্তক পড়েছি। জানার চেষ্টা করেছি কিভাবে সঠিক মানুষ হওয়া যায়। সৃষ্টিকর্তার কাছে কিভাবে যাওয়া যায়। এ থেকেই আমি ও আমার পরিবার মুসলমান হয়েছি। আমি মানসিক ভাবে ভালই আছি। তেমন কোনো চাপ নেই।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুর থানার গাছা গ্রামে। তিনি মৃত হিরালাল গোয়ালার ছেলে।
এতে আরও বলা হয়, গত ৩ এপ্রিল নোটারী পাবলিকের মাধ্যমে হলফনামা করে পরেশ চন্দ্র ও তার পরিবারের সদস্যবৃন্দ ধর্মান্তরিত হন। হলফনামায় তার নতুন নাম দেয়া হয় মো. মাসুম।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]