বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কতৃক রেজিষ্টেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া ধর্মঘট আজও চলছে।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব রুহুল আমিন চৌধুরীর নেতৃত্বে এই অবস্থান ধর্মঘট পালন করে আসছেন সমিতির নেতা-কর্মীরা। গত ২৬ শে এপিল থেকে এই অবস্থান ধর্মঘট শুরু করেন তারা।

রুহল আমিন চৌধুরী বলেন,১৯৯৪ সালে সকল মদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের সিন্ধান্ত হয়, অথচ আজও তা পূরণ করা হয়নি। তিনি বলেন, বতর্মানে দেশে মোট মাদ্রাসা সংখ্যা ৫৩২৯ টি, এতে কর্মরত শিক্ষকের সংখ্যা ২৬৬৪৫ জন। এসকল শিক্ষকরা ২৯ বছর ধরে বেতন ভাতা থেকে বঞ্ছিত।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহোদয় রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষনা না দেওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।

২রা মে মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মিছিলসহ পদযাত্রা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী মহোদয় বরাবর স্মারকলিপি প্রধান করা হবে বলেও জানান তিনি।

খাজা/জারিফ