টাঙ্গাইলের কালিহাতীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তারাধীন ২য় পর্যায়ের মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি সফলভাবে বাস্তবায়নের কৌশল নির্ধারণী বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার উপজেলা অডিটরিয়ামে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয় ।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি ২য় পর্যায়ের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন। কর্মশালাটি উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ, কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও ইসরাত সাদমীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, শিক্ষা অফিসার হারুন অর-রশিদ প্রমূখ।কর্মশালায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ অংশগ্রহণ করেন।

এমএম