নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অষ্টম ব্যাচের দুই দিনব্যাপী র্যাগ উৎসব আগামীকাল রবিবার ১৪ জানুয়ারি থেকে শুরু হবে।
চলবে সোমবার ১৫ জানুয়ারি পর্যন্ত। এবারের র্যাগ উৎসবের নাম দেওয়া হয়েছে ‘স্কোরপিও’ যার বাংলা আভিধানিক অর্থ 'বিচ্ছু'।
দুই দিন ব্যাপী র্যাগ উৎসবের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের অষ্টম ব্যাচ।
দুই দিনব্যাপী এই র্যাগ উৎসবে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘অর্থহীন’। র্যাগ ডে'র দ্বিতীয় দিন (১৫ জানুয়ারি) কনসার্টে গান গাওয়ার কথা রয়েছে বেজ বাবা সুমন'দের।
দুই দিনব্যাপী এই র্যাগ উৎসবে ব্যান্ড দল অর্থহীন’ ছাড়াও থাকছে ‘বে অব বেঙ্গল’। সেইসাথে যুক্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যান্ডদল ‘বাঙাল’ ও ‘ডাকটিকেট’।
এদিকে র্যাগ ডে উপলক্ষে ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন আশেপাশের এলাকাজুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এ র্যাগ উৎসবকে ঘিরে চলছে নানা আয়োজন।
জান্নাত/এমআর