জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বরের পরিবর্তে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২৫ সেপ্টেম্বর সকল পরীক্ষা শেষ হবে।
এদিকে ভর্তি পরীক্ষায় আবেদনের সময়ও বাড়নো হয়েছে। আগামী ৩১ আগস্ট এর পরিবর্তে ২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদসহ বিভিন্ন বিভাগের ভর্তির শর্ত শিথিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http:www.juniv.edu)থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





