জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের এলএলবি শেষপর্বের পরীক্ষা ৩১ অক্টোবর শুক্রবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা শেষ হবে ১২ ডিসেম্বর।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপিতে আরও জানানো হয়, সারাদেশে ৭১টি কলেজের মোট পাঁচহাজার ৫ হাজার ৯৮৫ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত ২৪টি কেন্দ্রে পরীক্ষাগ্রহণের যাবতীয় প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info ও www.nuadmission.info থেকে জানা যাবে।

পরিক্ষার রুটিন জানতে ক্লিক করুন

জেএ