ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ২০১৩ বর্ষের বিএসএস পরীক্ষায় কৃতী ১০ জন শিক্ষার্থীকে অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার দেয়া হবে। সোমবার সকাল সাড়ে ১১টায় আরসি মজুমদার মিলনায়তনে এ পুরস্কার দেয়া হবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এতে সিতারা পারভীন স্মারক বক্তৃতা দেবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ