ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে বিভিন্ন প্রশাসনিক পদ থেকে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের ৪৮ জন শিক্ষক পদত্যাগ করেছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শিক্ষকরা একযোগে রেজিস্টার বরাবর পদত্যাগপত্র জমা দেন। বাকৃবি রেজিস্টার আব্দুল খালেক পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাকৃবি গণতান্ত্রিক শিক্ষক ফোরাম ভিসি প্রফেসর ড. রফিকুল হকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।

এআর