নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সামাজিক সংগঠন লুমিনারির উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র এবং বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
"প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণাধারায়" এই প্রতিপদ্যকে সামনে রেখে এগিয়ে চলা নোবিপ্রবির সামাজিক সংগঠন লুমিনারি উদ্যোগে নতুন বছর উপলক্ষ্যে বছরের শুরুতেই ( ১২ ই জানুয়ারি) লুমিনারিতে আসা নিয়মিত সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুমিনারির উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব শফিকুল আলম, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের কার্যনির্বাহী সদস্য এবং অন্যান্য সাধারন সদস্যবৃন্দ।
এসময় জনাব শফিকুল ইসলাম সুবিধাবঞ্চিত শিশুদের খোঁজ খবর নেন এবং তাদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া লুমিনারির সদস্যদের ধন্যবাদ দেন এবং সামনের দিনগুলোতে আরো সুন্দর ভাবে কাজ করার উদাত্ত আহবান জানান।
সুবিধাবঞ্চিত শিশুদের সুশিক্ষা প্রদানপূর্বক মানসিক বিকাশ সাধন ও সুন্দর ভবিষৎ গঠনের অনুপ্রেরণা প্রদানের উদ্দেশ্য নিয়ে দু'বছর যাবত কাজ করে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবামূলক সংগঠন লুমিনারি।
উল্লেখ্য সংগঠনটি সাপ্তাহিকভাবে প্রতি শুক্রবার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করে থাকে।এতে পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি,নৈতিক মূল্যবোধ,পরিষ্কার পরিচ্ছন্নতা,খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কাজে ব্যাপকভাবে উৎসাহ প্রদান করা হয়।
সংগঠনটি তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যেই অত্র বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
জান্নাত/এমআর