স্বেচ্ছাসেবী সংগঠন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে সোনাগাজীর উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সূলাখালী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন।

ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সহ-সভাপতি আবদুল্যাহ আল মারুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরজু মনোয়ারা, অনলাইন নিউজ পোর্টাল আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঞা, দরাপপুর প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম, সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-পরিচালক কবি সজীব ওছমান, পাক্ষিক মসিমেলা’র নির্বাহী সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ।

শেষে অতিথিবৃন্দ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

এমবি