৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি।
আজ মঙ্গলবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত সময়সূচি শিগগিরই জানানো হবে বলে জানানো হয়েছে।
গত ১ নভেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। আট হাজার ৫২৩ জন ওই পরীক্ষায় উত্তীর্ণ হন। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নেন।
গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এমবি





