বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক বাকী বিল্লাহ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেলা প্রসাশকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে ।
সোমবার বিকাল সাড়ে ৪টায় বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানসহ শিক্ষক-কর্মচারী ও প্রতিষ্ঠানে অধ্যয়নরত কয়েকশ ছাত্র-ছাত্রী জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাসের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন।
বাকী বিল্লাহ হত্যার ছয়দিন পর রোববার রাতে বগুড়া সদর থানায় মামলা রেকর্ড করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাশরাফি হিরোকে প্রধান আসামি করে  নিহতের বাবা ইয়াকুব আলী মাস্টার বাদি হয়ে মামল দায়ের করেছেন।
এছাড়াও সরকারি আযিযুল হক কলেজের ছাত্রলীগের নেতা আব্দুল হান্নান, বেনজির, ছাড়াও ১৪ জন ছাত্রলীগের নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৮-৯ জনকে।
গত মঙ্গলবার রাত ৮টায় জেলা আওয়ামী লীগ অফিসের সামনে  বাকী বিল্লাহকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। নিহত বাকী বিল্লাহ বগুড়া সরকারি আযিযুল হক কলেজে ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ঢাকা, ২৭ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর