ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের এ.এন.এফ.টি সোসাইটির আয়োজনে নবীনবরণ, প্রবীণবিদায় এবং পরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের হলরুমে অনুষ্ঠিত হয়।

ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি প্রফেসর ড. রেজাউল করিমের সভাপতিত্বে এবং মাহফুজা ও সালাউদ্দীনের যৌথ সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. শামসুল আলম।

২০১৫-১৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়া হয় এবং ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায় দেওয়া হয়। এছাড়া বিভাগের সদ্য সমাপ্ত ইনডোর গেম খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের এ.এন.এফ.টি সোসাইটির নতুন কমিটি ঘোষণা করেন বিভাগীয় শিক্ষক মো: সেলিম রেজা। কমিটিতে সভাপতি পদে বিভাগীয় শিক্ষক প্রফেসর ড. রেজাউল করিম, কোষাধ্যক্ষ শিক্ষক শেখ শাহিনুর রহমান, সহ-সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক মো: আনিছুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল হোসেন তনু, সাংগঠনিক সম্পাদক শাহীন আফরোজ বিপাশা, প্রচার সম্পাদক দীপ্ত, দপ্তর সম্পাদক রমজান আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নীলা, ক্রীড়া সম্পাদক সাইফুল্লাহ, বিজ্ঞান ও প্রকাশনা সম্পাদক জুবায়ের, অলঙ্করণ ও ডেকোরেশন সম্পাদক তামান্না, শিক্ষার্থী ও সমাজ কল্যাণ সম্পাদক সুমন, শিক্ষা সম্পাদক আমিনুল, মহিলা বিষয়ক সম্পাদক রুভানার নাম ঘোষণা করেন। এই কমিটি আগামী ১ বছরের জন্য ঘোষণা করা হয়।

পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমআইএস