ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেনকে অব্যহতি দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।

বৃহষ্পতিবার শিক্ষা মন্ত্রনালয় থেকে আসা এক ফ্যাক্স বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবদুল লতিফ। তবে কি কারনে তাকে অব্যহতি দেওয়া হয়েছে ফ্যাক্স বার্তায় উল্লেখ করা হয়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১২(২) ধারা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ থেকে আফজাল হোসেন কে অব্যহতি দিয়েছেন।

তিনি পুন:রায় তার কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে যোগদান করবেন বলে ফ্যাক্সে বার্তায় উল্লেখ করা হয়েছে।

২০১৩ সালের ৪ এপ্রিল ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রেজারার পদে প্রফেসর ড. আফজাল হোসেন কে নিয়োগ দেওয়া হয়েছিল।

এমআর