বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৪৩টি বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে এ আদেশ কার্যকর হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১২ এর ১১ ধারায় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ সালের (১নং আইন) এর প্রতিস্থাপিত ২৭ (২) ধারা অনুযায়ী প্রচলিত নিয়মানুসারে আগামী ৩ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান নতুন চেয়ারম্যানদের নিয়োগ দিয়েছেন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবনিযুক্ত চেয়ারম্যানবৃন্দের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- মেডিসিন অনুষদের অন্তর্ভুক্ত অনকোলজি (ক্যান্সার) বিভাগে অধ্যাপক ডা. সারওয়ার আলম, এন্ডোক্রাইনোলজি বিভাগে অধ্যাপক ডা. মুহাম্মদ আবুল হাসানাত, ইন্টারনাল মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. মোঃ আবদুর রহিম,
কার্ডিওলজি বিভাগে অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে অধ্যাপক ডা. প্রজেশ কুমার রায়, চর্ম ও যৌনব্যাধি বিভাগে অধ্যাপক ডা. মোঃ আকরামউল্লাহ সিকদার, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. মোঃ আসাদুল ইসলাম, নিউরো মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. মোঃ আব্দুল হান্নান, নবজাতক (নিওনেটোলজি) বিভাগে অধ্যাপক ডা. মোঃ আবদুল মান্নœান, নেফ্রোলজি (কিডনি) বিভাগে অধ্যাপক ডা. মোঃ শহিদুল ইসলাম (সেলিম),
ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগে অধ্যাপক ডা. শামসুন নাহার, মনোরোগ বিদ্যা বিভাগে অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, রিউমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, শিশু বিভাগে অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্ট্রারোলজি এন্ড নিউট্রিশন বিভাগে অধ্যাপক ডা. এ.এস.এম. বজলুল করিম, প্যাডিয়াট্রিক নেফ্রোলজি (শিশু কিডনি) বিভাগে অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান,
পেডিয়াট্রিক হেমাটোলজি এন্ড অনকোলজি বিভাগে অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, হেপাটোলজি (লিভার) বিভাগে অধ্যাপক ডা. নুরুদ্দীন আহমদ, হেমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি অনুষদের অন্তর্ভুক্ত অবস এন্ড গাইনোকোলজি বিভাগে অধ্যাপক ডা. পারভীন ফাতেমা, অর্থোপেডিক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত, ইউরোলজি বিভাগে অধ্যাপক ডা. মোঃ সাজিদ হাসান,
এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া ও ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. দেবব্রত বনিক, কার্ডিয়াক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী, নাক, কান, গলা বিভাগে অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, নিউরো সার্জারি বিভাগে অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া, ভাসকুলার সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মোঃ মাহবুবুর রহমান, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগে অধ্যাপক ডা. মোঃ এনায়েত করিম,
পেডিয়াট্রিক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন, সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের অন্তর্ভুক্ত এনাটমি বিভাগে অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু, ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগে অধ্যাপক ডা. মোঃ কুদ্দুস উর রহমান, প্যাথলজি বিভাগে অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া,
ফার্মাকোলজি বিভাগে অধ্যাপক ডা. জেসমিন ফৌজিয়া দেওয়ান, ফিজিওলজি বিভাগে অধ্যাপক ডা. সেলিনা বেগম, বায়োকেমিস্ট্রি বিভাগে অধ্যাপক ডা. মোঃ মোজাম্মেল হক, ভাইরোলজি বিভাগে অধ্যাপক ডা. শাহিনা তাবাসসুম, মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি বিভাগে অধ্যাপক ডা. মোঃ হুমায়ুন সাত্তার, ডেন্টাল (দন্ত) অনুষদের অন্তর্ভুক্ত কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিক্স বিভাগে অধ্যাপক ডা. মোঃ আলী আসগর মোড়ল,
অর্থোডনটিকস বিভাগে অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, ওরাল এন্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগে অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান, প্রস্থোডনটিকস বিভাগে ডা. মোঃ মাহবুবুর রহমান, নার্সিং অনুষদের অন্তর্ভুক্ত গ্রাজুয়েট নার্সিং বিভাগে অধ্যাপক মেবেল ডি রোজারিও উল্লেখযোগ্য।
এআর





