দেশব্যাপী পেট্রোলবোমা ,সন্ত্রাসী হামলা ও নির্বিচারে মানুষ হত্যা বন্ধের দাবিতে মানব বন্ধন করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তা ,কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ডঃ আবুল হোসেনের নেতৃত্তে এ মানব বন্ধন অনুষ্ঠীত হয় দুপুর ১টায়।

এ মানব বন্ধনে যোগদেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন ,কর্মচারি ও  সাধারণ শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ব্যানার নিয়ে।

ভিসি প্রফেসর ডঃ হোসেন বলেন ,দেশে চলমান পেট্রোল বোমা ও সন্ত্রাসী হামলার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি এবং নির্বিচারে হত্যা বন্ধ করে  দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে তিনি সরকারের প্রতি আহবান জানান।

তিনি  শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পাঁয়তারা বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টিরও  দাবি জানান।

এতে  আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসার মমিনুল ,বিশ্ববিদ্যালয়ের প্রকটর ডঃ নেওয়াজ মোঃ বাহাদুর ,শিক্ষক সমিতির ও   অফিসার্স এসোসিয়েশানের নেতৃবৃন্দ। এতে সব মিলে প্রায় ৫০০ শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিল।

এসএইচ