বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এ শিক্ষক সমিতি নির্বাচনে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো: আরিফ হোসেন সভাপতি এবং পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: খোরশেদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ্য পদে রিফাত মাহমুদ, সদস্য পদে জ্যোতির্ময় বিশ্বাস, সঞ্জয় কুমার সরকার, রিফাত ফেরদৌস, মো: সাদেকুর রহমান, মো: সোহেল রানা, হোসনেয়ারা ডালিয়া, সুনীতি দেবী মন্ডল, শাওন মিত্র, মো:  নবিন ইসলাম, মো: সাজেদুল ইসলাম। নির্বাচিত সকলেই আরিফ-খোরশেদ প্যানেলের।

উল্লেখ্য যে সাধারণ সম্পাদক পদে সমপরিমাণ ভোট পাওয়ায় লটারির মাধ্যমে আরিফ-খোরশেদ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অধ্যাপক ড. মো: খোরশেদ আলম নির্বাচিত হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেহেনা পারভীন।

এএইচ