ঈদুল ফিতরের ২৪ দিনের ছুটি শেষে শনিবার (৯ আগস্ট) খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ওই দিন থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শুক্রবার খুলে দেয়া হয়েছে। ইতোমধ্যে শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছেন। গত ২২ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ ছিল।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





