কাতার তিঝান আন-নূর বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ এ ক্বিরাত ও হিফয বিভাগে সারা বিশ্বের ৫১টি দেশের মধ্যে ২য় স্থান অর্জন করেছে হাফেয আবু রাইহান। উত্তরাস্থ তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, আত-তাসমী’ শাখার ৫ম শ্রেণীর ছাত্র।
আজ রাত ১২টায় সে শাহজালাল আন্ত. বিমান বন্দরে অবতরণ করবে, ইনশাআল্লাহ। সে সবার দু’আপ্রার্থী।
সে পুরস্কার নিচ্ছে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত এর নিকট থেকে, যার আর্থিক মূল্যমান পাঁচ লক্ষ টাকা মাত্র। নেত্রকোনার সন্তান এ কৃতি ছাত্রের বাবার নাম হাফেয নূরুল ইসলাম ও মায়ের নাম ফাতেমা বেগম।
খোঁজ নিয়ে জানা যায়, তাঁর বাবা দীর্ঘদিন যাবত নিখোঁজ থাকায় তাঁর মা তাকে অনেক কষ্টে মানুষ করেছেন। লেখাপড়ার ক্ষেত্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনও অনেক সহযোগিতা করে।
আজ রাত ১২টায় সে শাহজালাল আন্ত. বিমান বন্দরে অবতরণ করবে, ইনশাআল্লাহ। সে সবার দু’আপ্রার্থী।
এএস





