জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সিনেট হলে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্য, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

এমকে