ইউনিসেফ ও যুক্তরাষ্ট্রের ওহাইয়ো ইউনিভার্সিটি'র একটি প্রতিনিধিদল আজ ২২ ফেব্রুয়ারী (বুধবার) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন। তারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানকে মূল্যায়ণের জন্য পরিদর্শন করছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম-এর সাথে তাঁর অফিস কক্ষে তারা দীর্ঘ আলোচনা করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. হাফিজুর রহমান এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও উপাচার্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
ইউনিসেফ এবং যুক্তরাষ্ট্রের ওহাইয়ো ইউনিভার্সিটি যৌথভাবে এই মূল্যায়ণ কাজ করছে।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ওহাইয়ো ইউনিভার্সিটি’র এমিরিটাস প্রফেসর ডেভিড মড, ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ ও উন্নয়ন বিশেষজ্ঞ ইয়াসমিন খান, ইউনিসেফ ময়মনসিংহ অফিসের প্রধান ফিল্ড অফিসার ওমর ফারুক এবং ইউনিসেফ ময়মনসিংহ অফিসের যোগাযোগ ও উন্নয়ন অফিসার মো. আলমগীর।
ওয়াহিদুল/জারিফ





