জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের ফল আগামী ৮ মার্চ জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যাদের বিষয় পরিবর্তন হয়েছে এবং সকল কোটার মেধাভিত্তিক তালিকার ফল আগামী ৮ মার্চ শনিবার বেলা ৩টা থেকে ফলাফল জানা যাবে।
ওই দিন রাত ০৯.০০ টায় ওয়েব সাইট এ ফলাফল প্রকাশ করা হবে।
এছাড়া যে সকল শিক্ষার্থীরা (ক) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি, (খ) ভর্তি বাতিল করেছে এবং (গ) মেধা তালিকায় স্থান বরাদ্দ পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হয়নি সে সকল শিক্ষার্থীরা আগামী ১০ মার্চ হতে ২০ মার্চ ২০১৪ তারিখ পর্যন্ত রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির জন্য আবেদন ফরম ওয়েব সাইট থেকে সংগ্রহ করতে পারবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের ২য় বর্ষ (সম্মান) পরীক্ষা আগামী ১২ এপ্রিল হতে শুরু হবে। নতুন সিলেবাস অনুযায়ী এ পরীক্ষা আগামী ৩১ মে শেষ হবে। পূরাতন সিলেবাস অনুযায়ী ১২ এপ্রিল হতে ৪জুন পর্যন্ত চলবে।
[b]ঢাকা, ৬ মার্চ ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]