জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল রোববার (০৯ জুলাই) প্রকাশ করা হবে।

এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ৬২১টি কলেজের মোট পরীক্ষার্থী ২ লাখ ৬৪ হাজার ৯৬৪ জন। ২১৯টি কেন্দ্রে তারা পরীক্ষায় অংশ নেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রকাশিত ফল SMS-এর মাধ্যমে বিকেল ৪টা থেকে জানা যাবে। এজন্য যেকোনো মোবাইলে মেসেজ অপশনে গিয়ে NU<space>H2<space> Roll লিখে 16222 নম্বরে Send করতে হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে ফল জানা যাবে।

এমবি