চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে ১৮টি পেট্টল বোমা, একটি রাম দা, চার বস্তা পাথর, ৪০টি লোহার রড, তিনটি সার্জারি ব্লেড, পাঁচটি চকলেট বোমা, ১০ বস্তা লোহার শেকল ও চার লিটার পেট্টল উদ্ধার করেছে পুলিশ। তবে, অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এ অভিযান চলে।

এ ব্যাপারে হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল জানান, হলের ৩১৪ এবং ২২৯ নম্বর কক্ষ থেকে পেট্টল বোমাগুলো উদ্ধার হয়েছে। অন্যান্য সরঞ্জাম, বই ও লাটি-সোটাগুলো বাকি কক্ষগুলোতে পাওয়া যায়।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই