রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে বিভাগের ১২৩ নং কক্ষে কর্মশালার উদ্বোধন করেন বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে।

কর্মশালার প্রথম দিনে দু’টি সেশনে প্রশিক্ষক ছিলেন এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার লোপা হোসেইন এবং দেশ টিভির রাজশাহী ব্যুরো চিফ আতিকুর রহমান আতিক। আগামী শনিবার কর্মশালাটি শেষ হবে।

কর্মশালায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, তানভীর আহমদ, ড. মুসতাক আহমেদ প্রমুখ।

এআর/ এআর