জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চের নতুন কমিটি গঠন করা হয়েছে।এতে আমজাদ হাবিবকে সভাপতি ও মাহবুব শাওন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্ব গ্রহণ করেছেন, সহ সভাপতি (বিতর্ক) মাঈনুদ্দীন আল হোসেন, সহ সভাপতি (অ্যাডমিন) মুজাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) নাইমুল হাসান কৌশিক, যুগ্ম সাধারণ সম্পাদক (অ্যাডমিন) আবু সাদাত সায়েম, সাংগঠনিক সম্পাদক রোকেয়া আলম মমিতা, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, প্রোগ্রাম সম্পাদক জান্নাত আফনান নুহাশ, কোষাধ্যক্ষ ইউসুফ হোসেন রাহুল, অফিস সম্পাদক সাইফা বিনতে ইসলাম রিতু, শিক্ষা ও গবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম, মুদ্রণ ও মিডিয়া সম্পাদক তানজিলা আজাদ মৌ।
এছাড়াও, নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন মেহেদী হাসান, সুমন এবং আব্দুর রশিদ।
এআই





