রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দফা দাবিতে ভিসি প্রফেসর মুহম্মদ মিজান উদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১২ টার দিকে তারা এই স্মারকলিপি প্রদান করে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- অতিদ্রুত ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মান করতে হবে, ৭২ ঘন্টার মধ্যে হলের শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করতে হবে, ভবন নির্মানে জড়িত ঠিকাদার ও প্রকোশলী যারা দুর্নীতি করেছে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
এর আগে ঝুঁকিপূর্ণ অবস্থায় হলের নির্মান কাজ বন্ধ কয়ে দেয় শিক্ষার্থীরা। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা হলের সামনে সংক্ষিপ্ত মানববন্ধনের আয়োজন করে।
হলের আবাসিক শিক্ষার্থী ও গণযোগাযোগ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শামীম রেজার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, হলের আবসিক শিক্ষার্থী শামীম হোসেন, বোরহান উদ্দিন বাপ্পী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমাদের প্রানের হল মতিহার হল। কিন্তু অন্যান্য হলের তুলনায় এই হলের কার্যক্রম অতি নিম্নমানের। অনেক দিন ধরেই মতিহার হলের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে।
এর পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এর প্রতি কোন গুরুত্ব প্রদান করেনি। সর্বশেষ গত দুইদিনের ভূমিকম্পে হলের মধ্যে আরো বেশী ফাটল দেখা দিয়েছে। এরপরেও প্রশাসন এই ঝুঁকিপূর্ণ তিনতালার উপর অতিরিক্ত একতালা নির্মান কাজ অব্যাহত রেখেছে।
আমরা এই মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই অনতিবিলম্বে যদি হল ভেঙ্গে পুনরায় সংস্কার করা না হয় তাহলে হলের শির্ক্ষাথীদের নিয়ে আমরা দূর্বার আন্দোলন গড়ে তুলবো।
মানববন্ধনে হলের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসএইচ





