জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে মুজিব মঞ্চ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আজ (১৭ মার্চ) মঙ্গলবার পুষ্পস্তবক অর্পণ করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দল, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, পোগোজ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, দপ্তরের পরিচালক, প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক, কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সোহেলে/এএস





