ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার মানবিক ও কলা অনুষদভুক্ত বি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মিজানুর রহমান।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd), অনুষদ ভবনের নোটিশ বোর্ড এবং ইউনিট সমন্বয়কারীর অফিসে পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ বছর বি ইউনিটে ৩৪০ আসনের বিপরীতে ২১ হাজার ৯৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
জেএ





